ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৭২৩ বার হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৭২৩ বার হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী।। ছবি: বাংলা২৪নিউজ
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৭২৩ বার হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। আজ শনিবার (১৪ জুন) দেশটির সরকারের অন্যতম মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন।
তিনি এক্সে লিখেছেন, ৭২৩টি হামলার মধ্যে ৩৭টি হলো বিমানহামলা, ৫৬টি ড্রোন হামলা, ৮৯টি রকেট হামলা আর ৫৪১টি কামান হামলা। এসব হামলায় হুথিদের অবস্থান, জড়ো হওয়া যোদ্ধা, সামরিক যান এবং যুদ্ধাস্ত্রকে টার্গেট করা হয়েছে।
সরকারের এই মুখপাত্র আরও বলেছেন, তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিজটেন্সের সহায়তায় সরকারি বাহিনীর লড়াই অব্যাহত আছে। এছাড়া মারিব ও আল-জাওয়াফেও সংঘর্ষের তথ্য জানিয়েছেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রন্টগুলোতেও লড়াই চলছে বলে এক্সে জানান তিনি।
তার দাবি সর্বশেষ এসব হামলায় হুথিদের ৩২১ জন যোদ্ধা আহত ও নিহত, ১১৭টি গাড়ি ও অন্যান্য সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
ইয়েমেনে অবস্থানরত সৌদি আরবের সেনাবাহিনীর সেনাদের লক্ষ করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
আজ শনিবার (১৪ নভেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ইয়েমেনের খারাজের লাহিজে সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।
তিনি দাবি করেছেন, ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কয়েক ডজন সেনা আহত ও নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য সামরিক যানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারে।
সূত্র: আলজাজিরা
Leave a Reply