📅 Tuesday, 24 November 2026 | ⛅ ২৬°C গাজীপুর, আকাশ আংশিক মেঘলা | 🕌 নামাজ: জোহর ১:১৫ | আসর ৩:৫০
🔴 লাইভ টিভি
২৪ NEWS
বাংলা২৪নিউজ সত্যের সাথে সারাক্ষণ • গাজীপুর ও জাতীয় সংবাদ
স্পনসরড

গাজীপুর ও ঢাকায় ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড়!

বিস্তারিত
⚡ ব্রেকিং নিউজ
প্রচ্ছদ > গাজীপুর

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে সংসদীয় কমিটির রেজ্যুলেশনে যা আছে

bangla24news • গাজীপুর ব্যুরো
প্রকাশ: Tuesday, 24 November 2026, 1:30 pm
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে সংসদীয় কমিটির রেজ্যুলেশনে যা আছে

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে সংসদীয় কমিটির রেজ্যুলেশনে যা আছে। ছবি: বাংলা২৪নিউজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশের রেজ্যুলেশন তৈরির কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এটি আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সভার রেজ্যুলেশনে এনটিআরসিএর ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ প্রসঙ্গে আলোচনার কথা উল্লেখ রয়েছে। এ জন্য বিষয় নিয়ে এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা আলোচনা করেন। তিনি সভায় উপস্থিত সংশ্লিষ্টদের জানান, ‘১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের নিজ দায়িত্বে ম্যানেজিং কমিটির মাধ্যমে যোগদানের জন্য প্রত্যয়ন দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা ছয় বার সুযোগ পেয়েছিলেন যোগদানের জন্য। কিন্তু তাদের বয়স যখন ৩৫ বছর পার হয়ে গেছে তখন তারা হাইকোর্টে রিট দায়ের করেন। তাদের বয়স ৩৫ বছর পার হওয়ায় তারা বিবেচিত হবেন না মর্মে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হলে তারা এর বিরুদ্ধে আপিল করে মর্মে তিনি কমিটিকে অবহিত করেন।’

বিজ্ঞাপন (Adsterra)

[Adsterra Native / Banner 300x250 Slot]

সভার রেজ্যুলেশনের সুপারিশ/সিদ্ধান্তের ঘরে বলা হয়েছে, ‘১ম থেকে ১২তম নিবন্ধনকারী শিক্ষকদের যারা দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত হয়ে প্রতিনিয়ত অন্দোলন করে যাচ্ছেন তাদের বিষয়টি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় হতে একটা নির্বাহী আদেশের মাধ্যমে তাদের নিয়োগ দেয়া যায় কিনা সে বিষয়টি বিবেচনা করার সুপারিশ করা হয়।’

এদিকে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত শিক্ষকেরা।

গত রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। লিখিত বক্তব্যে তারা জানান, ২০০৫ সাল থেকে সনদ দেয়া হলেও এনটিআরসিএর বিভিন্ন নীতিমালা পরিবর্তন, ভাইভা নম্বরের তারতম্য ও বয়সের বাধ্যবাধকতার কারণে ১-১২তম ব্যাচের একটা বড় অংশ পদে পদে বৈষম্যের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, ২০১৭ সালে আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের আগে সনদপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। অথচ নানা আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে তারা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। বিগত সরকারের আমলে শাহবাগে টানা ২০৩ দিন আন্দোলন করলেও তাদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

শিক্ষক নেতারা বলেন, ১৩তম ব্যাচের ২ হাজার ২০৭ জন প্রার্থী যদি আদালতের আদেশে নিয়োগের সুযোগ পান, তবে ১-১২তম ব্যাচের ক্ষতিগ্রস্ত প্রার্থীরাও ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। এ জটিলতা নিরসনে তারা আদালতের রায় বাস্তবায়ন ও নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন: f ফেসবুকে শেয়ার করুন
ট্যাগ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *