📅 Thursday, 26 November 2026 | ⛅ ২৬°C গাজীপুর, আকাশ আংশিক মেঘলা | 🕌 নামাজ: জোহর ১:১৫ | আসর ৩:৫০
🔴 লাইভ টিভি
২৪ NEWS
বাংলা২৪নিউজ সত্যের সাথে সারাক্ষণ • গাজীপুর ও জাতীয় সংবাদ
স্পনসরড

গাজীপুর ও ঢাকায় ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড়!

বিস্তারিত
⚡ ব্রেকিং নিউজ
প্রচ্ছদ > শ্রীপুর

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শ্রীপুরের ওয়াদ্দাদীঘিতে সংস্কারকাজ, গড়ে উঠতে পারে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র

bangla24news • গাজীপুর ব্যুরো
প্রকাশ: Thursday, 26 November 2026, 6:58 am
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শ্রীপুরের ওয়াদ্দাদীঘিতে সংস্কারকাজ, গড়ে উঠতে পারে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শ্রীপুরের ওয়াদ্দাদীঘিতে সংস্কারকাজ, গড়ে উঠতে পারে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। ছবি: বাংলা২৪নিউজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঐতিহ্যবাহী ওয়াদাদীঘিকে ঘিরে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে উন্নয়নকাজ। দিঘির পূর্ব পাড়ের ঢাল সুরক্ষা ও বাঁধাইয়ের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন (Adsterra)

[Adsterra Native / Banner 300x250 Slot]

শ্রীপুর পৌরসভার এডিপির আওতায় ০১ নম্বর ওয়ার্ডে ওয়াদাদীঘির পূর্ব পাড়ের ঢাল সুরক্ষা নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। ২১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের তথ্য প্রকল্পের সাইনবোর্ডে উল্লেখ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে শ্রীপুর পৌরসভা এবং তত্ত্বাবধানে রয়েছেন পৌরসভার প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওয়াদাদীঘির পাড়ে বিভিন্ন স্থানে মাটি ফেলার কাজ চলছে। দিঘির পাড়ের ঢাল সুরক্ষা ও বাঁধাইয়ের প্রস্তুতি হিসেবে শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, ওয়াদাদীঘিকে সংস্কার করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন স্থানে রূপ দেওয়া হোক। তাদের আশা, চলমান উন্নয়নকাজের পাশাপাশি ভবিষ্যতে দিঘির চারপাশে হাঁটার পথ, বসার ব্যবস্থা, আলোকসজ্জা ও প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

পরিকল্পিতভাবে উন্নয়নকাজ সম্পন্ন হলে ওয়াদাদীঘি শুধু একটি জলাশয় হিসেবেই নয়, বরং শ্রীপুরের মানুষের অবসর বিনোদন ও সময় কাটানোর অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

দীর্ঘদিনের জন-প্রত্যাশা বাস্তবায়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। এখন তাদের প্রত্যাশা, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি সম্পন্ন করা হবে।

স্থান: ওয়াদাদীঘি, ০১ নম্বর ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা, গাজীপুর।

ছবি ও প্রতিবেদন: Bangla24News 

সংবাদটি শেয়ার করুন: f ফেসবুকে শেয়ার করুন
ট্যাগ: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *