📅 Thursday, 19 November 2026 | ⛅ ২৬°C গাজীপুর, আকাশ আংশিক মেঘলা | 🕌 নামাজ: জোহর ১:১৫ | আসর ৩:৫০
🔴 লাইভ টিভি
২৪ NEWS
বাংলা২৪নিউজ সত্যের সাথে সারাক্ষণ • গাজীপুর ও জাতীয় সংবাদ
স্পনসরড

গাজীপুর ও ঢাকায় ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড়!

বিস্তারিত
⚡ ব্রেকিং নিউজ
প্রচ্ছদ > গাজীপুর

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’!

bangla24news • গাজীপুর ব্যুরো
প্রকাশ: Wednesday, 18 November 2026, 7:56 pm
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’!

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’!। ছবি: বাংলা২৪নিউজ

সতর্কবার্তা: শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! বাংলাদেশের উপকূলে ইয়েলো এলার্ট জারি, কৃষক ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা!⚠️🟡

(WHB) SYSTEM ADVISORY – 11
📅 ১৮ নভেম্বর ২০২৬ | সকাল ৬টার পর্যবেক্ষণ

🟡 YELLOW MESSAGE | BANGLADESH ALL COAST
🟡 WHB MARINE ADVISORY | FISHERMEN SAFETY – YELLOW MESSAGE

━━━━━━━━━━━━━━━━━━

🌪️ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (AKVAN)

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ শক্তিশালী হচ্ছে। অনুকূল পরিবেশ বজায় থাকলে আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের মাচলিপতনম ও দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী কোনো স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। তবে এর সম্ভাব্য গতিপথ, শক্তি ও উপকূল অতিক্রমের সময় পরিবর্তিত হতে পারে।

বর্তমানে ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রতিকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি, বিশেষ করে বায়ু শিয়ারের (Wind Shear) প্রভাবে রয়েছে। এর ফলে ঘূর্ণিঝড়টির মেঘের বিন্যাস ও উল্লম্ব সংগঠন ব্যাহত হচ্ছে, যা এর দ্রুত শক্তিশালী হয়ে ওঠার পথে বাধা সৃষ্টি করছে। তবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানকালে বায়ু শিয়ারের পরিস্থিতি অনুকূলে এলে এবং অন্যান্য পরিবেশগত উপাদান সহায়ক থাকলে ঘূর্ণিঝড়টি পুনরায় শক্তি বৃদ্ধি করতে পারে। ফলে পরবর্তী ২৪–৪৮ ঘণ্টা এর শক্তির পরিবর্তন পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।

🌪️ সম্ভাব্য উপকূল অতিক্রমকালীন শক্তি:

– স্থায়ী বাতাসের গতিবেগ: ১০০–১১০ কিমি/ঘণ্টা (১ মিনিটের গড়)
– সর্বোচ্চ দমকা হাওয়া: প্রায় ১৪০ কিমি/ঘণ্টা

📊 ঘূর্ণিঝড়টির বর্তমান পর্যবেক্ষণ

– স্থায়ী বাতাস: ৮০ কিমি/ঘণ্টা
– দমকা বাতাস: ৯০ কিমি/ঘণ্টা
– কেন্দ্রীয় বায়ুচাপ: ১০০০ মিলিবার
– বর্তমান গতিপথ: উত্তর-পশ্চিমমুখী
– গত ১২ ঘণ্টায় অগ্রসরতার দিক: পশ্চিম-উত্তর-পশ্চিম
– গড় ১২ ঘন্টায় অগ্রসরতার গতি: প্রায় ৫ কিমি/ঘণ্টা
– Significant Wave Height: ১২–১৮ ফুট

━━━━━━━━━━━━━━━━━━
ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এর দূরবর্তী প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

রাতের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। পরবর্তী সময়ে বৃষ্টির বিস্তার বরিশাল ও খুলনা উপকূলীয় অঞ্চলের দিকে ঘটতে পারে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আজ ১৮ নভেম্বর বাংলাদেশের সকল উপকূলীয় এলাকার জন্য WHB YELLOW ALERT জারি করা হয়েছে।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। পরিস্থিতি অনুযায়ী বৃষ্টির তীব্রতা ও বিস্তারে স্থানভেদে পার্থক্য দেখা যাবে।

━━━━━━━━━━━━━━━━━━

📍 বাংলাদেশের উপকূল থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দূরত্ব

১৮ নভেম্বর সকাল ৬টার পর্যবেক্ষণ:

▪️ সাতক্ষীরা — প্রায় ১২০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
▪️ কুয়াকাটা — প্রায় ১১৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
▪️ মোংলা — প্রায় ১১৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
▪️ চট্টগ্রাম — প্রায় ১২৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
▪️ কক্সবাজার — প্রায় ১২০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
▪️ সেন্টমার্টিন — প্রায় ১১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে

📍 ভারতীয় উপকূল থেকে সম্ভাব্য দূরত্ব

▪️ সাগরদ্বীপ — প্রায় ১০৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
▪️ দীঘা — প্রায় ১০৫০ কিমি দক্ষিণে
▪️ গোপালপুর — প্রায় ৭৭০ কিমি দক্ষিণে
▪️ বিশাখাপতনম — প্রায় ৬৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে
▪️ কাকিনাড়া — প্রায় ৬৫০ কিমি দক্ষিণ-পূর্বে
▪️ চেন্নাই — প্রায় ৬৩০ কিমি পূর্বে

━━━━━━━━━━━━━━━━━━

🌾 কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা | কাটা ধান নিরাপদে রাখুন

ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব এবং আগামী কয়েক দিনের সম্ভাব্য বৃষ্টিপাতের কথা বিবেচনায় রেখে কৃষকদের আগাম সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

বিশেষ করে যেসব কৃষকের ধান কাটা হয়েছে এবং মাঠে বা খোলা স্থানে শুকানোর জন্য রাখা রয়েছে:

▪️ সম্ভব হলে আজ দুপুরের মধ্যে কাটা ধান নিরাপদ স্থানে তুলে রাখুন।
▪️ খোলা মাঠে কাটা ধান দীর্ঘ সময় ফেলে রাখবেন না।
▪️ শুকানো ধান বৃষ্টির পানি থেকে রক্ষার ব্যবস্থা করুন।
▪️ সম্ভব হলে ধান দ্রুত ঘরে অথবা নিরাপদ গুদামে সংরক্ষণ করুন।
▪️ নতুন করে ধান কাটার ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রাখুন।

একটু আগাম সতর্কতা আপনার ফসলের বড় ক্ষতি এড়াতে সাহায্য করতে পারে।

━━━━━━━━━━━━━━━━━━

🟡 WHB MARINE ADVISORY – 06
🎣 FISHERMEN SAFETY | YELLOW MESSAGE

জেলে ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সামুদ্রিক সতর্কবার্তা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সামুদ্রিক পরিস্থিতি ক্রমশ উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে সমুদ্র আরও বিক্ষুব্ধ হতে পারে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলে ও মৎস্যজীবীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে ফেরার প্রস্তুতি রাখতে হবে। উপকূলীয় ও সামুদ্রিক আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করুন। বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে সমুদ্রে অবস্থান করবেন না। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।

━━━━━━━━━━━━━━━━━━

🚢 বাণিজ্যিক ও আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের জন্য সতর্কতা

দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সামুদ্রিক এলাকায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সমুদ্র পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

বাণিজ্যিক জাহাজ, কনটেইনারবাহী জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং আমদানি-রপ্তানিতে নিয়োজিত পণ্যবাহী জাহাজগুলোর প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে।

জাহাজের ক্যাপ্টেন, অপারেটর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে:

▪️ ঘূর্ণিঝড়ের অবস্থান ও সম্ভাব্য গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
▪️ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকা এড়িয়ে নিরাপদ নৌপথ নির্ধারণ করতে হবে।
▪️ প্রয়োজন অনুযায়ী যাত্রার সময়সূচি ও রুট পুনর্বিবেচনা করতে হবে।
▪️ বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
▪️ জাহাজ, কার্গো ও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

━━━━━━━━━━━━━━━━━━

বাংলাদেশের উপকূলের জন্য WHB YELLOW ALERT জারি করা হয়েছে। জেলে ও মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য পৃথক YELLOW MARINE ADVISORY বহাল রয়েছে।

বর্তমান পরিস্থিতি ও পরবর্তী পরিবর্তন পর্যবেক্ষণ করে জেলে ও মৎস্যজীবীদের জন্য ORANGE MARINE ADVISORY এবং বাংলাদেশের উপকূলের জন্য YELLOW থেকে পরবর্তী সতর্কতা স্তরে পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সতর্কতার মাত্রা পুনর্বিবেচনা করা হবে।

━━━━━━━━━━━━━━━━━

ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি, উপকূল অতিক্রমের স্থান ও সময় পরিবর্তিত হতে পারে। বাংলাদেশের কোথাও বৃষ্টির পরিমাণ বেশি, কোথাও কম কিংবা কোনো এলাকায় বৃষ্টি নাও হতে পারে। আবহাওয়ার পরিস্থিতি স্থানভেদে ভিন্ন হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদন Weather Hub Bangladesh (WHB)-এর নিজস্ব পর্যবেক্ষণ ও সম্ভাব্য পরিস্থিতির বিশ্লেষণ। এটি কোনো সরকারি আবহাওয়া সতর্কবার্তা বা সরকারি নৌ-সতর্ক সংকেত নয়। সর্বশেষ সরকারি সতর্কবার্তা ও নিরাপত্তা নির্দেশনার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুসরণ করুন।

সংবাদটি শেয়ার করুন: f ফেসবুকে শেয়ার করুন
ট্যাগ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *